Update News

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের দোয়া–ইফতার মাহফিল ২০২৬ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

kalantor24

Mar 07, 2026

245

Missing image!

(৬ই মার্চ ২০২৬ শুক্রবার) বিভাগীয় সমিতি চট্টগ্রামের উদ্যোগে  দোয়া- ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা নগরীর এক্সেস রোডে অবস্থিত মাঞ্জুমা প্যালেস কনভেনশন হলে  সংগঠনের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আলী আরশাদ এর উপস্থাপনায়  অনুষ্ঠিত হয়েছে।   

সংগঠনের মহাসচিব জনাব লিয়াকত আলী হাওলাদার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পর্যায়ক্রমে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইফতার মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম, সহ–সভাপতি এম এইচ এস মিজান, সিনিয়র সহ–সভাপতি এম জহিরুল আলম, এবং কেন্দ্রীয় সহ–সভাপতি ও দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির।

বক্তারা তাদের বক্তব্যে বরিশাল বিভাগের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। তারা বলেন, পবিত্র রমজান সংযম, তাকওয়া, ধৈর্য, দানশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই হিংসা–বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও মিথ্যা অপবাদ থেকে বিরত থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান ।

কৃতি শিক্ষার্থীদের প্রসঙ্গে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির সংগঠনের অন্যতম উপদেষ্টা কে এম মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আবেদন জানান। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর আব্দুল করিম তার বক্তব্যে ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পৃথকভাবে করার উপর গুরুত্ব আরোপ করেন । মঞ্চে আসনগ্রহনকারী ব্যাক্তি ও অঞ্চল কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ১৫  জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।  

রমজান মাসের তৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন ড. আমিনুল হক, চেয়ারম্যান, দাওয়া বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। সর্বশেষ আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা মোঃ নোমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

আমন্ত্রিত উপদেষ্টা বৃন্দ এবং পৃষ্ঠাপোষক , দাতা, আজীবন ও সাধারণ সদস্য সহ উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Recent News

সব খবর