নিউজ ডেস্কঃ ১৭ ডিসেম্বর ২০২৫ জাতীয় যুব সংহতির ভান্ডারিয়া উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মামুনুর রশিদ সরদার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহীন মুন্সী সহ ৩১ সদস্যের কমিটি । ভান্ডারিয়া পৌর শাখার যুব সংহতির আহবায়ক মোঃমনির খান সদস্য সচিব রবিন হাওলাদার সহ ২১ সদস্যের কমিটি।
অন্যদিকে, জাতীয় ছাত্র সমাজের ভান্ডারিয়া উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে সোলেমান মুক্ত মুন্সীকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মাহবুব শরীফ শুভ । এছাড়া ভান্ডারিয়া পৌর ছাত্র সমাজের আহ্বায়ক হিসেবে পিয়াল হাওলাদার এবং সদস্য সচিব হিসেবে জিসান সরদারকে সহ উভয় কমিটি ২১ সদস্যের কমিটি প্রকাশ করা হয়েছে।
উক্ত কমিটিগুলোর অনুমোদন জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জুর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রদান করা হয়। বিষয়টি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে।