হোসেন বাবলা,(চট্টগ্রাম):৩০ নভেম্বর দুই লাল কার্ড পেয়েও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। তারা গতকাল শনিবার(২৯ নভেম্বর )বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফাইনালে উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাদার্সের অধিনায়ক আলাউদ্দিন ও কাওসার আলী রাব্বি। এ নিয়ে মাঠে উত্তেজনা দেখা দেয়। ব্রাদার্সের একাধিক খেলোয়াড় রেফারিদের দিকে তেড়ে যান এবং রেফারি কে প্রহার করে অধিনায়ক আলাউদ্দিন।
কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। আয়োজকরা পরিস্থিতি শান্ত করার পর ফের ম্যাচ শুরু হলেও গোলশূন্যভাবে শেষ হয় বাকিটা সময়। ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। তাতেও ছিল টান টান উত্তেজনা। প্রথম পাঁচটি শটে ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। মোহামেডানের অধিনায়ক আকতারের শট প্রতিপক্ষের গোলকিপার সাদ্দাম রুখে দেন। অপরদিকে ব্রাদার্সের রাকিব গোল করে দলকে ভাসিয়ে দেন উৎসবে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত জয়ী দলের গোল কিপার মোঃ সাদ্দাম হোসেন, সেরা গোলদাতা আনিসুজ্জামান সায়মন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিপার মোঃ হাসান।
ঘটনাবহুল ম্যাচে শেষ দিকে দুই লাল কার্ড দেখে ব্রাদার্স ইউনিয়ন ৯ জনে পরিনতি হয়। বাকী অল্প সময়ে সাদা কালোরা আর পেরে উঠেনি। তাদের ৪ নিয়মিত খেলোয়াড় মাঠে না থাকায় দারুন অভাব পরিলক্ষিত হয়েছে সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা ভালো টের পেয়েছে।
তীব্র উত্তেজনায় শেষ হওয়া মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সদস্য ( ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়) এর বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক।
বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান সচিব, ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম, বিসিবির পরিচালক আর্সেনাল হক আবির, জেলা প্রশাসক এর প্রতিনিধি একজন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি একেএম শহিদুল ইসলাম।
সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ দুলালের সঞ্চালনায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম লেদু, সালাউদ্দিন জাহেদ,, সরোয়ার আলম মনি, প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।