সাংবাদিক নূরুল আলম রনি (আন্তর্জাতিক ডেস্ক:) | এবছর মে মাসে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা | ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে মনোনয়ন দিয়েছেন | ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সেখানে গত প্রায় তিন দশকে কর্পোরেট জগতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অজয় বাঙ্গা | ২০১৬ সালে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী সন্মানে ভূষিত হন তিনি | সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস | অজয় বাঙ্গা তার স্থলাভিষিক্ত হলে এই পদে প্রথম ভারতীয় হবেন তিনি | পুণেতে জন্ম নেওয়া বাঙ্গার বর্তমান বয়স ৬৩ বছর | তার বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক | ২০১০ সালে মাস্টার কার্ডের সিইও হন |