হোসেন বাবলাঃ ১৫ডিসেম্বর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ,সাবেক সিটি মেয়র এবংবীর মুক্তিযোদ্ধা বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে আওয়ামী লীগ সহ চট্টগ্রামের সর্বস্তরের জনতার অজস্র ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বীর চট্টলার মহিউদ্দিন চৌধুরী স্মরণ করলো। এছাড়া দলীয় কার্যলয়ে কোরআনপাঠ-খতমে গাউছিয়া,দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন। একইদিন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে স্মরণ সভা, দোয়া-মাহফিল ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জীবনী
মহিউদ্দীন চৌধুরী ১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রাম জেলাররাউজান উপজেলার গহিরা গ্রামে বক্স আলী চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা রেল কর্মকর্তা হোসেন আহমদ চৌধুরী এবং মা বেদুরা বেগম। ছাত্র অবস্থাতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তিনি ২০১৭ সালের ১৫ ডিসেম্বর রাত ৩:৩০ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মারা যান।
এবিএম মহিউদ্দীন চৌধুরী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মৃত্যু অবধি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বন্দর নগরী চট্টগ্রামের নগর মেয়রের দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা জীবন:
মহিউদ্দিন চৌধুরী ১৯৬২ সালে এসএসসি, ১৯৬৫ সালে এইচএসসি এবং ১৯৬৭ সালে ডিগ্রি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং পরে আইন কলেজে ভর্তি হলেও ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়ায় লেখাপড়া শেষ করতে পারেননি।