Update News

ঝালকাঠিতে জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট, নেমেছে পর্যটকদের ঢল

Author

Aug 21, 2022

943

Missing image!

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি

 

সরকারি বিধিনিষেধ তুলে নেয়ার পর ঝালকাঠির খালে-বিলে পেয়ারার ভাসমান হাট বাগান দেখতে পর্যটকদের ঢল নেমেছে।প্রতিদিন ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভাসমান পেয়ারা হাট বাগানের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন।

স্থানীয় সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলার ৫৫ গ্রামে পেয়ারার চাষ হয়। বরিশাল, ঝালকাঠি পিরোজপুরে কয়েক হাজার মানুষের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে পেয়ারা। তবে আষাঢ়-শ্রাবণ ভাদ্র মাসে এলাকার নদী-খালে বসে ভাসমান পেয়ারার হাট। এসব হাট থেকে সারাদেশে পেয়ারা সরবরাহ করা হয়।

ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি বিলসহ বিভিন্ন খালে পেয়ারার ভাসমান হাট এখন জমজমাট। হাটে পিরোজপুরের স্বরূপকাঠি জাতের প্রতি মণ পেয়ারা ৪৫০ টাকা পাইকারি দামে বিক্রি হচ্ছে। তবে থাই জাতের পেয়ারা প্রতি মণ বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ টাকায়।

ঝালকাঠি কৃষি বিভাগ, পেয়ারা চাষি বাগান মালিক জানান, বছর সদর উপজেলার ২১ গ্রামে এক হাজার ৮৫০ একর জমিতে পেয়ারা চাষ হয়েছে। এর মধ্যে কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি, কীর্তিপাশা, মীরাকাঠি, ভৈরমপুর, ডুমুরিয়া, খেজুরা, খোদ্দবরাহর, বেশাইন খান, শংকর ধবল, বেউখান, স্থানসিংহপুর নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম, হিমানন্দকাঠি, দাড়িয়াপুর, সওরাকাঠি কঙ্গারামচন্দ্রপুর গ্রামে সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদন হয়েছে।

ভীমরুলি বিলকে ঘিরে পেয়ারা বাগানের মধ্যদিয়ে বয়ে যাওয়া আষাঢ়, শ্রাবণ ভাদ্র পর্যন্ত তিনমাস ভাসমান নৌকায় বসে পেয়ারার হাট। চাষিরা নৌকায় পাইকারি খুচরায় পেয়ারা কেনাবেচা করেন।

 

Recent News

সব খবর