আভিজাত্যের সৌন্দর্যমন্ডিত রুপ ও আবেগ ছড়িয়ে রাতের অতলে যে চমৎকার শুভ্রময় সাদা রংগের ফুলটি সুবাস নিয়ে প্রস্ফুটিত হয় তারই নাম হচ্ছে নাইট কুইন।
রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি। এজন্য এটাকে রাতের রাণী বলা হয়।
এ ফুল বছরে একবার রাতে ফুটে আবার সে রাতেই ঝরে যায়। এটাই এ ফুলের বৈশিষ্ট্য। এর নজর কাড়া সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে।
গত ২০ জুলাই সোম বার রাত সাড়ে আটটার দিকে এই ফুল ফুটেছে শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর পাড়ার বাংলাদেশ বন বিভাগের অবসরপ্রাপ্ত এফ.জি সৈয়দ নুর হোসেন এর বড় কন্যা সৈয়দা নুরুন্নাহার শান্তার লাগানো নিজ বাগানে। এ প্রসঙ্গে তিনি বলেন, শখের বসে আমার ফুল বাগানে “নাইট কুইন” ফুলের চারা রোপন করেছিলাম। নিজ বাগানের এ ফুল ফুটানোর দৃশ্য নিজ পরিবারের ও প্রতিবেশীদের দেখাতে পেয়ে ভাল লেগেছে।